টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব ছাড়া নিয়ে বোর্ডকে কিছুই জানাননি শান্ত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব ছাড়া নিয়ে বোর্ডকে কিছুই জানাননি শান্ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০১/২০২৫ ১২:২৫:৪২ অপরাহ্ন

টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব ছাড়া নিয়ে বোর্ডকে কিছুই জানাননি শান্ত

ছবি : ফাইল ফটো


বিসিবির সাথে চুক্তি অনুযায়ী ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ দলের তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলানোর কথা ছিল নাজমুল হোসেন শান্তর। তবে আনুষ্ঠানিকভাবে সেই চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এরইমধ্যে কয়েকটি গণমাধ্যমে খবর এসেছে, সংক্ষিপ্ত ফরম্যাটে ক্যাপ্টেন্সি ছাড়ছেন শান্ত।

আদতেই এমন কোনো আলোচনা কি হয়েছে বোর্ডের সঙ্গে? এমন প্রশ্নে শান্ত জানান, না। নিকট অতীতে অধিনায়কত্ব ছাড়া নিয়ে বোর্ডের সঙ্গে কোনো কথাই হয়নি। তবে বলেন, একটা সময়ে তিনি তিন ফরম্যাটের দায়িত্ব ছাড়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন। এরপরে সেটা নিয়ে আর আলাপ এগোয়নি।

বিসিবি সভাপতি তার সঙ্গে বসতে চেয়েছেন এবং শান্ত পজেটিভ আছে কিনা জানতে চেয়েছিলেন। শান্তও হ্যাঁ সূচক উত্তর দিয়েছেন বলে জানিয়েছেন।

তবে, হঠাৎই বিভিন্ন গণমাধ্যমে টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব ছাড়ার খবর প্রকাশ হওয়ায় কিছুটা অবাক হয়েছেন শান্ত। কোন সূত্রে এমন খবর ছড়াচ্ছে, তাও সাংবাদিকের কাছে জানতে চান তিনি।

উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ দলের তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন নাজমুল হোসেন শান্ত। তার অধীনেই পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত টেস্ট সিরিজ জেতে বাংলাদেশ। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে ইনজুরিতে থাকায় দলের দায়িত্ব সামলেছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের পরবর্তী টি-টোয়েন্টি সিরিজ আগামী মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন