শীতার্ত মানুষকে কম্বল দিতে পারা আনন্দের ব্যাপার : চেয়ারম্যান জুনাব আলী
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ PM

শীতার্ত মানুষকে কম্বল দিতে পারা আনন্দের ব্যাপার : চেয়ারম্যান জুনাব আলী

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০১/২০২৫ ০২:১৬:২৬ AM

শীতার্ত মানুষকে কম্বল দিতে পারা আনন্দের ব্যাপার : চেয়ারম্যান জুনাব আলী


সুনামগঞ্জের তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক জুনাব আলী বলেছেন, দেশে চলছে কনকনে শীত। পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা নেই। এসব হতদরিদ্র শীতার্ত মানুষকে কম্বল দিতে পারা অনেক আনন্দের ব্যাপার।

তিনি বলেন, আমরা প্রতিবছর শীতে অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করি। শুধু শীতে নয়, যেকোনো দুর্যোগে আমি মানুষের পাশে ছিলাম, পাশে আছি, ভবিষ্যতেও পাশে থাকব। আমি জনগণের সেবায় জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যেতে চাই। আমি চাই সমাজের প্রতিটি মানুষ সুখে-শান্তিতে জীবনধারণ করুক। 

বৃহস্পতিবার সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে অসহায় দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। 

শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শফিক মিয়া, ইউপি সদস্য শরমিলা বেগম, ইউপি সদস্য শহীদ মিয়া, ইউপি সদস্য খোকন মিয়া, ইউপি সদস্য লাল মিয়া, জয় রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা/আরআর