ছবি: নিজস্ব
"নেই পাশে কেউ যার, সমাজসেবা শুধুই তার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টায় র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে উপজেলা প্রাঙ্গনে খোলা মাঠে ওয়াকাথন ও কল্যাণরাস্ট্র গঠনের বিষয়ে মুক্ত আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর এর সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ারের পরিচালনায় মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন, জনসাস্থ্য কর্মকর্তা রাম কুমার সাহা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ, মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, সমবায় কর্মকর্তা লিপি রানী দাস, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ
জৈন্তাবার্তা / জারা




