দোয়ারাবাজার সী মা ন্ত দিয়ে অনু*প্রবেশকালে ২ ভা র তী য় নাগরিক আ ট ক
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ PM

দোয়ারাবাজার সী মা ন্ত দিয়ে অনু*প্রবেশকালে ২ ভা র তী য় নাগরিক আ ট ক

সোহেল মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০২/০১/২০২৫ ০৯:২৮:১০ AM

দোয়ারাবাজার সী মা ন্ত দিয়ে অনু*প্রবেশকালে ২ ভা র তী য় নাগরিক আ ট ক

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ২ জন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনস্থ দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে লাফার্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকা (, সীমান্ত পিলার ১২৩৯) বাংলাদেশের অভ্যন্তরে শ্যামারগাঁও এলাকায় ভারতের ইস্ট খাসিয়া হিল জেলার সাইগ্রাম থানার কালাটেক গ্রামের তুফান বিশ্বাসের পুত্র নান্টু বিশ্বাস (২২), রাজেন্দ্র বিশ্বাসের পুত্র সুবোধ বিশ্বাস (৬৫)কে আটক করে বিজিবি। 

বৃহস্পতিবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে বিজিবির অভিযানে আটককৃত ২ জন ভারতীয় নাগরিককে থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার