সুনামগঞ্জে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে ঋণগ্রস্ত ব্যবসায়ীর মৃত্যু
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৬ PM

সুনামগঞ্জে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে ঋণগ্রস্ত ব্যবসায়ীর মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৯/২০২৩ ১১:১৪:২১ AM

সুনামগঞ্জে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে ঋণগ্রস্ত ব্যবসায়ীর মৃত্যু

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের ফলে ঋণগ্রস্ত এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ সেপ্টেম্বর জসিম খান নামে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়।

জসিম খান উপজেলার মিরপুর গ্রামের আছকির খানের ছেলে। মিরপুর বাজারে তার বিকাশ ও রিচার্জের একটি দোকান রয়েছে।

জসিমের বাবা আছকির খান জানান, বৃহস্পতিবার প্রতিদিনের মতো রাতের খাওয়া-দাওয়া শেষ করে জসিম নিজের শোয়ার ঘরে ঘুমিয়ে পড়ে। হঠাৎ ভোর ৪টার দিকে জসিমকে বমি করতে দেখে তার স্ত্রী। পরে পরিবারের লোকজন তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আছকির খান বলেন, হাসপাতালে মৃত্যুর আগে আমার ছেলে জানায়, সে আর্থিকভাবে ঋণগ্রস্ত হয়ে পড়ায় কিছুদিন ধরে হতাশায় ভুগছিল। হতাশা থেকে মুক্তি পেতে সে সবার অজান্তে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেছিল।

জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক সুশংকর পাল শনিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ময়নাতদন্তের পর সিলেট কোতোয়ালি থানার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক