‘সাকিব ছাড়া বি পি এল যেন লবণ ছা ড়া তরকারি’
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৮ AM

‘সাকিব ছাড়া বি পি এল যেন লবণ ছা ড়া তরকারি’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০১/২০২৫ ০৪:৫০:৫৩ AM

‘সাকিব ছাড়া বি পি এল যেন লবণ ছা ড়া তরকারি’

ছবি: সংগৃহীত


 নিরাপত্তার কারণে যখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে দেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান। তাকে ছাড়াই প্রোটিয়াদের মোকাবেলা করতে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে খেলতে নেমেছিল টাইগাররা।

সে সময় প্রিয় তারকা সাকিবকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলানোর দাবিতে রাস্তায় নেমে এসেছিলেন ভক্তরা। সাকিবকে দেশে ফিরিয়ে এনে টেস্ট খেলতে দেওয়ার দাবিতে সোচ্চার ছিলেন তারা।

কিন্তু সাকিবকে ছাড়া চলতি বিপিএল মাঠে গড়ানোর আগে ও পরে কোনো হৈচৈ লক্ষ করা যায়নি। সাকিবভক্তরা নীরবে তা মেনে নিয়ে ঘরে বসেছিলেন। বিপিএলের ১১তম সংস্ককরণের পঞ্চম দিনে এসে অবশেষে সাকিবভক্তদের নীরবতা ভেঙেছে।

আজ শুক্রবার হোম অব ক্রিকেটে দুর্বার রাজশাহী ও চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচের আগে শেরে বাংলার দক্ষিণ-পূর্ব দিকে ৪ থেকে ৫ নম্বর গেটের মাঝখান চোখে পড়লো কিছু ছোট ফেস্টুন। অল্প কিছু সাকিবভক্ত দেয়ালে সেই ফেস্টুন টানিয়ে অনেকটা নীরবেই প্রিয় তারকার জন্য আক্ষেপ করেন।

সেই ফেস্টুনগুলোর লেখার বিষয়বস্তু প্রায় এক ও অভিন্ন। তা হলো, ‘সাকিব ছাড়া বিপিএল যেন লবণ ছাড়া তরকারি।’ তবে হাতে লেখা সেসব ফেস্টুন টানানো নিয়ে কোনো হৈচৈ শোরগোল হয়নি। কোনো উচ্ছৃঙ্খল আচরণ কিংবা উত্তেজনার সৃষ্টিও হয়নি। খানিকটা নীরব প্রতিবাদের মতোই সাকিবভক্তরা প্রিয় ক্রিকেটারকে নিয়ে আহাজারি করেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ