জগন্নাথপুরে উদীচী শিল্পী গোষ্ঠীর সম্মেলন ও কমিটি গঠন
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ PM

জগন্নাথপুরে উদীচী শিল্পী গোষ্ঠীর সম্মেলন ও কমিটি গঠন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০১/২০২৫ ০১:৪৪:১৯ AM

জগন্নাথপুরে উদীচী শিল্পী গোষ্ঠীর সম্মেলন ও কমিটি গঠন


বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখার ষষ্ঠ সম্মেলন ও কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) উপজেলা সদরের কাঞ্চনশিখা একাডেমিতে এ সন্মেলন অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে সন্মেলনের উদ্বোধন করা হয়। পরে উদীচী শিল্পী গোষ্ঠী জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি সতীশ গোস্বামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দ্বিপক কুমার দেবের পরিচালনায় 'শ্রেণিভেদ ভাঙি শোষিতের রোষে, সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে' স্লোগানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উদীচী শিল্পী গোষ্ঠী সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উদীচী শিল্পী গোষ্ঠী সুনামগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক জহির আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাইদুর রহমান আসাদ, জাতীয় পরিষদ সদস্য অমিত দেব, সমাজকর্মী আশুতোষ দাশ, কাজল বণিক, নগেন্দ্র দাশ, নীরাময় রায় ও মীনা রানী সরকার।

সভায় সর্বসম্মতিক্রমে সতীশ গোস্বামীকে সভাপতি, জুয়েল দাশকে সাধারণ সম্পাদক ও এস এম নাঈমকে কোষাধ্যক্ষ করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে জাতীয় পরিষদ সদস্য করা হয় সাংবাদিক অমিত দেবকে।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান উদীচী শিল্পী গোষ্ঠী সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।


জৈন্তা বার্তা/আরআর