ভা র তে পা*চারকালে কোটি টাকার চো রা চা লা নী মালামাল আ ট ক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

ভা র তে পা*চারকালে কোটি টাকার চো রা চা লা নী মালামাল আ ট ক

সোহেল মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০১/২০২৫ ০৬:৫২:১৫ পূর্বাহ্ন

ভা র তে পা*চারকালে কোটি টাকার চো রা চা লা নী মালামাল আ ট ক

ছবি: নিজস্ব


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনস্থ সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৯ লাখ টাকার চোরাই পণ্য আটক করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি)  বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান।

তিনি জানান, ৪ জানুয়ারি গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় মিনাটিলা, কালাইরাগ, বিছনাকান্দি, নোয়াকোট, দমদমিয়া, কালাসাদেক, শ্রীপুর, বাংলাবাজার, লাফার্জ, প্রতাপপুর, পান্থুমাই এবং সংগ্রাম বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, চিনি, কম্বল, গরু, বিয়ার, Tab Targeet বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, পাথর, ও শিং মাছ এবং চোরাচালানী মালামাল পরিবহনে বব্যহৃত পিকআপ ও ট্রাক আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য-১,০৮,৯৭,০৫০.০০ (এক কোটি আট লক্ষ সাতানব্বই হাজার পঞ্চাশ) টাকা।

এবিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন