সুনামগঞ্জে ভারতে পা চা র কালে বিপুল পরিমাণ রসুন জ ব্দ : আ ট ক ৩
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ PM

সুনামগঞ্জে ভারতে পা চা র কালে বিপুল পরিমাণ রসুন জ ব্দ : আ ট ক ৩

সোহেল মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০১/২০২৫ ০৭:৪৫:৫৯ AM

সুনামগঞ্জে ভারতে পা চা র কালে বিপুল পরিমাণ রসুন জ ব্দ : আ ট ক ৩

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতে পাচারকালে ৬২ বস্তা রসুন জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে তিন জনকে।

পুলিশ জানায়, শুক্রবার (৩ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামে অভিযান চালানো হয়। অভিযানকালে ভারতে পাচারের উদ্দেশ্যে নেয়া ৬২ বস্তা রসুন জব্দ করা হয়। আটক করা হয় তিন জনকে।  উদ্ধার হওয়া রসুনের আনুমানিক বাজার মূল্য  ২ লক্ষ ২৩ হাজার ২শ' টাকা বলে জানিয়েছে পুলিশ।  এসময় রসুন বহনকারী অটোরিকশাটি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, বাংলাবাজার ইউনিয়নের পালইছড়া গ্রামের জাকিট হোসেন, বালিছড়া গ্রামের শাখাওয়াত হোসেন কামাল এবং উস্তিঙ্গেরগাও গ্রামের আব্দুল্লাহ আল মোজাহিদ।

ওসি জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার