বড় জয়ে বছর শুরু বার্সার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

বড় জয়ে বছর শুরু বার্সার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫/০১/২০২৫ ০১:৪১:১০ পূর্বাহ্ন

বড় জয়ে বছর শুরু বার্সার

ছবি সংগৃহীত


গত বছরের শেষটা একদমই ভালো হয়নি বার্সেলোনার। তবে নতুন বছরের শুরুটা তারা করেছে দুর্দান্ত এক জয় দিয়ে। কোপা দেল রে’র শেষ ৩২ রাউন্ডে বারবাস্ত্রোকে উড়িয়ে দেয় ৪-০ গোলে। এমনভাবেই নতুন বছরে পা রাখতে চেয়েছিলেন বার্সা কোচ হান্সি ফ্লিক।

গ্রিমনিতে বার্সাকে ২১তম মিনিটে এগিয়ে দেন এরিক গার্সিয়া। পরে বিরতির আগে ও পরে দুই গোল করেন রবের্ত লেভানদোভস্কি। ৫৬তম মিনিটে  দলের শেষ গোলটি আসে পাবলো তোরের কাছ থেকে।

জয়ের পর ফ্লিক বলেন, ‘আজকের জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা যে অবস্থায় ছিলাম, তাতে বছরের শুরুটা এভাবেই করতে হতো। রক্ষণে খুবই দৃঢ় ছিলাম আমরা। প্রতিপক্ষকে কোনো সুযোগ দিইনি।’

দানি ওলমো ও পাউ ভিক্তোরের রেজিস্ট্রেশন জটিলতা নিয়ে এখনো ঝামেলার মধ্যে রয়েছে বার্সা। তবে ড্রেসিংরুমের পরিবেশেও তা খুব একটা প্রভাব পড়ছে না বলে জানিয়েছেন ফ্লিক।

তিনি বলেন, ‘সবাই চায় দানি ওলমো ও পাউ ভিক্তোর ফিরে আসুক। আমরা মনোযোগী হয়ে খেলেছি এবং ভালো খেলেছি। এই পরিস্থিতির কারণে দলকে ভুগতে দেখিনি। আমরা পেশাদার এবং খেলোয়াড়রা ভালো করেছে। আমাদের পেশাদার হতে হবে এবং দানি ওলমো ও পাউ ভিক্তোরের পরিস্থিতি মেনে নিতে হবে। আমি চেষ্টা করছি, সেটা যেন দলের পারফরম্যান্সে প্রভাব না ফেলে।’

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন