জগন্নাথপুরে বসতবাড়িতে দুর্বৃ*ত্তের আ গু ন: পু ড় লো মোটরসাইকেল
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ PM

জগন্নাথপুরে বসতবাড়িতে দুর্বৃ*ত্তের আ গু ন: পু ড় লো মোটরসাইকেল

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০১/২০২৫ ০৮:৫৬:৪৮ AM

জগন্নাথপুরে বসতবাড়িতে দুর্বৃ*ত্তের আ গু ন: পু ড় লো মোটরসাইকেল

ছবি: নিজস্ব


জগন্নাথপুরে বসতবাড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়নের সমধল (নোয়াগাঁও) গ্রামে এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত শাহানশাহ আলম বলেন, প্রতিদিনের ন্যায় পরিবারের সদস্যদের নিয়ে রাতের খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ এক শব্দ পেয়ে ঘুম থেকে জেগে দেখে আমাদের চৌচালা টিনের বসত ঘরে আগুন জ্বলছে। সাথে সাথে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে মোটরসাইকেলটি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় দুই লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, যারা আগুন দিয়েছে তাদেরকে দৌড়ে যেতে আমি দেখেছি। তাদের বিরুদ্ধে আমি মামলা করবো।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার