দোয়ারাবাজার সী মা ন্তে ভা র তী য় ৭টি গরু জ ব্দ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ PM

দোয়ারাবাজার সী মা ন্তে ভা র তী য় ৭টি গরু জ ব্দ

সোহেল মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০১/২০২৫ ০১:৫৪:০২ AM

দোয়ারাবাজার সী মা ন্তে ভা র তী য় ৭টি গরু জ ব্দ


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ী সীমান্ত দিয়ে চোরাইপথে আনা সাতটি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।

সোমবার (৬ জানুয়ারি) ভোর রাতে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা সীমান্ত এলাকা থেকে গরুগুলো আটক করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) বাগানবাড়ী বিওপি। আটককৃত গরুগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।

সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। 

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা সীমান্ত দিয়ে সাতটি ভারতীয় গরু আনার তথ্য পায় বিজিবি। সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদিরের নির্দেশনায় একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করেন। পরে সাতটি ভারতীয় গরু জব্দ করে বাগানবাড়ী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। আটক গরুগুলো পরবর্তী সময়ে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানা গেছে।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানক কার্যক্রম অব্যাহত রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর