ছবি: নিজস্ব
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কে সিএনজি মোটরসাইকেল সংঘর্ষে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ সোমবার ( ৬ জানুয়ারি ) বেলা ১১টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জের সিচনী এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত দুই ব্যক্তিরা হলেন, জেলারD দিরাই উপজেলার নুরপুর গ্রামের মৃত সৈয়দ মখদ্দুস আলীর ছেলে আমিরুল ইসলাম (৫০), অপরজন হলেন জেলার শান্তিগঞ্জ উপজেলার আক্তাপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাজিন আহমেদ (২৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা থেকে মোটরসাইকেলে দুই জন জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারের উদ্দেশ্যে রওয়ানা করছিলেন। পথিমধ্যে শান্তিগঞ্জ উপজেলার সিচনী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থালেই মারা যান দুইজন। পরে স্থানীয় বাসিন্দারা শান্তিগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এ দুর্ঘটনায় জগন্নাথপুর-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুই পাশে আটকে পড়ে শত শত যানবাহন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় একঘন্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকরাম আলী। তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুইটি মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো প্রস্তুতি চলছে।
জৈন্তাবার্তা / জারা




