ছবি: নিজস্ব
সীমান্তিক জনকল্যাণ সংস্থার উদ্যোগে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছনবাড়ি বাজারে শীতবস্ত্র বিতরণ করা হয়। আজ সোমবার ৬ জানুয়ারি) বিকালে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছনবাড়ি বাজারে শীথার্থদের মাঝে কম্বল বিতরণ করেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল।
এসময় ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল বলেন, সীমান্তিক জনকল্যাণ সংস্থা এ অঞ্চলের ভরসা ও আশা-আকাঙ্ক্ষার প্রতীক। ছাতকের সীমান্তবর্তী এলাকা ইসলামপুর ইউনিয়নের মানুষের কল্যাণের উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে সীমান্তিক জনকল্যাণ সংস্থা। এই সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই এলাকার শিক্ষা,সাহিত্য,পরিবেশ ও সামাজিক নানান কাজে অবদান রেখে মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। বিগত ভয়াবহ করোনা ও প্রলয়নকারী বন্যায় ও সংগঠনটি বন্যাদূর্গতের সেবায় কাজ করেছে। এরই দ্বারাবাহিকতায় আজ ছনবাড়ি ও রাবারড্রাম এলাকার নিম্ন আয়ের ২'শতাধিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে।
সীমান্তিক জনকল্যাণ সংস্থার সভাপতি মো: ইলিয়াস আলী'র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি সিরাজুল ইসলাম,সাধারন সম্পাদক রুস্তম আলী, ছাত্রকল্যাণ সহসম্পাদক আব্দুল হক,মাহবুব হোসেন অলিদ।
জৈন্তাবার্তা / রহমান




