দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

সোহেল মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০১/২০২৫ ০১:১৮:১৮ পূর্বাহ্ন

দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় কর্মরত সাংবাদিকদের বৃহত্তর সংগঠন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা. হারুন অর রশীদ ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বারীর সার্বিক সহযোগিতায় ৩ মাস মেয়াদি ১৩ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। 

কমিটিতে দৈনিক সংগ্রামের দোয়ারাবাজার প্রতিনিধি মো. কামাল উদ্দিনকে আহ্বায়ক এবং দৈনিক যুগান্তরের তাজুল ইসলাম, দৈনিক মানবজমিনের মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, দৈনিক সংবাদের এম এ মোতালিব ভূইয়া, দৈনিক জালালাবাদের বজলুর রহমান, দৈনিক ভোরের ডাক'র আলাউদ্দিন, এশিয়ান টিভির এনামুল কবির মুন্না, দৈনিক শ্যামল সিলেটের হারুন রশীদ, দৈনিক যায়যায়দিনের আশিস রহমান, দৈনিক নয়া দিগন্তের সোহেল মিয়া, দৈনিক ইত্তেফাকের মামুন মুন্সি, দৈনিক দিগন্তের সাগর তালুকদার ও দৈনিক হাওর বার্তা'র আবু তাহের মিছবাহকে সদস্য নির্বাচিত করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব'র শাহ মাশুক নাইম, দৈনিক বিজয়ের কন্ঠের ইসমাইল হোসাইন, দৈনিক জাগ্রত সিলেট'র সুমন আহমদ, স্বাধীন বাংলা'র শাহজাহান আকন্দ, দৈনিক সংগ্রাম প্রতিদিনের মাসুদ রানা সোহাগ, বিকাল বার্তা'র হাফেজ সেলিম, তালাশ টাইম'র আব্দুস সালাম, দৈনিক যুগভেরীর আবু বকর, দৈনিক বাংলাদেশ সমাচার'র ফারুক মিয়া, দৈনিক আলোকিত সকাল'র হাবীবুল কবীর শুভ প্রমুখ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন