সিলেট ক্রিকেট স্টেডিয়ামে লজ্জার হার ঢাকার, পাঁচে পাঁচ রংপুর
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ AM

সিলেট ক্রিকেট স্টেডিয়ামে লজ্জার হার ঢাকার, পাঁচে পাঁচ রংপুর

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০১/২০২৫ ০৪:৫৪:১৩ AM

সিলেট ক্রিকেট স্টেডিয়ামে লজ্জার হার ঢাকার, পাঁচে পাঁচ রংপুর

ছবি: নিজস্ব


সিলেট পর্বের দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখলো রংপুর রাইডার্স। ঢাকার বিপক্ষে ৭ উইকেটের সহজ জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখলো উত্তরবঙ্গের এই দলটি। টানা পাঁচ ম্যাচের সবকটিতেই জিতে আসরে এখনো অপরাজিত বসুন্ধরা গ্রুপের এই দলটি।

No description available.

মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ঢাকা ৩ ওভার ৩ বল বাকি থাকতেই ১১১ রানেই অল আউট হয়ে যায়। জবাবে রংপুর ৪০ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে ১১৩ রান জয় তুলে নেয় সোহানের রংপুর। 

রংপুরের শুরুটা তেমন ভালো ছিলো না। দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারায় দলটি। মুস্তাফিজুর রহমানের বলে লফটেড ড্রাইভ করতে গিয়ে মিড অফে ক্যাচ দিয়ে বিদায় নেন ১৪ বলে ৫ রান করা তানজিদ হাসান তামিম। 

দলীয় ৬১ রানের মাথায় ফিরে যান অ্যালেক্স হেলস। তিনি মোসাদ্দেক হোসেন সৈকতের বলে স্লগ সুইপ করতে গিয়ে টাইমিংয়ে ভুল করেন। দৌড়ে এসে বলটি ডিপে লুফে নেন সাব্বির রহমান। ২৭ বলে চারটি ৪ ও ৩ ছক্কায় ৪৪ রান করে সাজঘরে ফেরেন হেলস। 

সাইফ হাসানকেও বেশিক্ষণ টেকেননি। আলাউদ্দিন বাবুর লেন্থ ডেলিভারিতে ডিপে ক্যাচ দিয়ে ১৫ বলে ১৩ রান করেন। ৭২ রানে তৃতীয় উইকেট হারায় রংপুর। চতুর্থ উইকেটে ৪১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলটিকে জয়ের বন্দরে নেন ৯ রান করা ইফতিখার আহমেদ ও ১৩ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস খেলা খুশদিল শাহ।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামে ১১১ রানেই হয়েছে অল আউট হয় ঢাকা। ওপেনার হাবিবুর রহমান সোহান ১২ বলে ১৪ রান করে আউট হন। ২৮ রানে প্রথম উইকেট হারায় ঢাকা। শেখ মেহেদী হাসানের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়ার আগে ১২ বলে ১৮ রান করেন অ্যালেক্স হেলস। 

পাওয়ার প্লেতে দুই উইকেটে ৫৪ রান তোলে ঢাকা ।আউট হওয়ার আগে তানজিদ হাসান তামিম করেন ১৬ বলে ২০ রান। আগের তিন ম্যাচে একাদশে না থাকা সাব্বির রহমান এবার সুযোগ পেয়ে ২ রানের বেশি করতে পারেননি। এরপর রানের খাতা না খোলা অধিনায়ক থিসারা পেরেরাও সাজঘরের পথ ধরেন। দশম ওভারের শেষ বলে লিটন দাসের উইকেটও হারায় ঢাকা। ফেরার আগে লিটন করেন ১৩ বলে ৯ রান। 

মোসাদ্দেক হোসেন সৈকত পেসার কামরুল ইসলাম রাব্বির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। ফেরার আগে ৯ বলে ১২ রান করেন। ৯৮ রানে অষ্টম উইকেট হারায় ঢাকা। পরে আমির হামজা ও আলাউদ্দিন বাবু আউট হলে থেমে যায় ঢাকার ইনিংস।

রংপুরের হয়ে ২১ রান দিয়ে ৩ উইকেট পান নাহিদ রানা।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত