তাহিরপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৭ PM

তাহিরপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৯/২০২৩ ০৫:০৩:২৩ AM

তাহিরপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

তাহিরপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত


‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগন্জের তাহিরপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার সকাল  ১০টায় তাহিরপুর  উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে  এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা বঙ্গবন্ধু কর্নারে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়,  আলোচনা সভায় তাহিরপুর উপজেলা সুযোগ্য নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমার  সভাপতিত্বে বক্তব্য রাখেন  তাহিরপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুক মিয়া, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক  আমিনুল ইসলাম, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান শফিক মিয়া,ইউপি সদস্য আকসান মিয়া, আওয়ামী লীগ দপ্তর সম্পাদক রমেন্দ্র ণারায়ন বৈশাখ, সাংবাদিক মনিরাজ শাহ, সৈকত হাসান প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে অধিকতর জনমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে  দিবসটি গুরুত্ব রয়েছে।

তিনি বলেন, কেন্দ্রীয় সরকার তার উন্নয়ন কর্মকান্ড পরিচালনার জন্য স্থানীয় সরকার গঠন করে থাকেন, তারই দারাবাহিকতায় কেন্দ্র থেকে প্রান্তিক পর্যায়ে উন্নয়ন কাজ চলমান রয়েছে, বিশেষ করে পারিবারিক ও সামাজিক সমস্যা সমাধানে স্থানীয় সরকার বিশেষ ভূমিকা পালন রেখে চলেছে। তাই আমাদের আরও বেশি বেশি স্থানীয় সরকার সম্পর্কে জানতে হবে।

ডিডি



শীর্ষ সংবাদ:

অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক