দুই ম্যাচ নি ষি দ্ধ ভিনিসিয়ুস জুনিয়র
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ AM

দুই ম্যাচ নি ষি দ্ধ ভিনিসিয়ুস জুনিয়র

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৮/০১/২০২৫ ১২:৫৬:০৭ PM

দুই ম্যাচ নি ষি দ্ধ ভিনিসিয়ুস জুনিয়র

ফাইল ছবি


লাল কার্ড দেখার কারণে লা লিগায় দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে ভিনিসিয়ুস জুনিয়রকে। গত শুক্রবার ভ্যালেন্সিয়ার গোলরক্ষক স্তোল দিমিত্রিয়েভস্কির মাথায় ইচ্ছাকৃতভাবে আঘাত করেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। যার ফলে সরাসরি লাল কার্ড দেখতে হয় তাকে।  

লা লিগায় নিষিদ্ধ হলেও আগামীকাল মায়োর্কার বিপক্ষে সুপার কাপের সেমিফাইনাল খেলতে কোনো বাধা নেই ভিনির। এমনটাই জানিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

ম্যাচের ৭৬ মিনিটে সেই আঘাতের আগে অবশ্য পেছন থেকে ভিনির চুল ধরে টানেন দিমিত্রিয়েভস্কি। সেই উসমকানির পর আর মেজাজ ধরে রাখতে পারেননি ভিনি। লাল কার্ড দেখায় রেফারির কাছেও তেড়ে যান তিনি। সেই সময়ে ১-০ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। তার ওপর ১০ জন নিয়েও শেষ মুহূর্তের নাটকীয়তায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে কার্লো আনচেলত্তির দল।

এদিকে লা লিগায় ১৯ জানুয়ারি লাস পালমাস ও ২৫ জানুয়ারি রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না ভিনি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত