হবিগঞ্জে হিট স্ট্রোকে মাছ ব্যবসায়ীর মৃত্যু
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০২ AM

হবিগঞ্জে হিট স্ট্রোকে মাছ ব্যবসায়ীর মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৯/২০২৩ ০৫:৩৩:১২ AM

হবিগঞ্জে হিট স্ট্রোকে মাছ ব্যবসায়ীর মৃত্যু

প্রতীকী ছবি


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে সিরাজ আলী (৬০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার দাউদনগর বাজারে এ ঘটনা ঘটে।

সিরাজ আলী সদর উপজেলার পইল গ্রামের বাসিন্দা। তিনি প্রতিদিনই ফেরি করে গ্রামে গ্রামে মাছ বিক্রি করতেন।

প্রতিদিনের মতো রোববারও শায়েস্তাগঞ্জ পৌরসভার মহলুল সুনাম, জগন্নাথপুর, বিরামচর এলাকায় ফেরি করে মাছ বিক্রি করেন তিনি। এক পর্যায়ে প্রচণ্ড রোদে ক্লান্ত হয়ে দাউদনগর বাজারে আসেন। শরীর অসুস্থ অনুভব হলে রাস্তার পাশে বসে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান। পথে দাউদনগর বাজারে তার মৃত্যু হয়।

শায়েস্তাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাছ ব্যবসায়ী সিরাজ আলী প্রচণ্ড গরমের কারণে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ডিডি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী