শান্তিগঞ্জে মো টর সা ই কে লের ধা ক্কা য় নি হ ত ১
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ PM

শান্তিগঞ্জে মো টর সা ই কে লের ধা ক্কা য় নি হ ত ১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০১/২০২৫ ১০:২০:৫৫ AM

শান্তিগঞ্জে মো টর সা ই কে লের ধা ক্কা য় নি হ ত ১

প্রতীকী ছবি


সুনামগঞ্জ শান্তিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার পাথারিয়া ইউনিয়নের দিরাই-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের নগর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নারী নগর গ্রামের মৃত সুবল দাসের স্ত্রী গীতা রানী দাস(৬৫)।

জানা গেছে, বিকেলে দিরাই-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের নগর এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল ঐ নারীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন৷ চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী বলেন, নগর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান