হতাশ করছে সিলেট স্ট্রাইকার্স, তবু কমতি নেই দর্শকের
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৯ AM

হতাশ করছে সিলেট স্ট্রাইকার্স, তবু কমতি নেই দর্শকের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০/০১/২০২৫ ০২:৫৮:২৩ AM

হতাশ করছে সিলেট স্ট্রাইকার্স, তবু কমতি নেই দর্শকের

ছবি সংগৃহীত


চলছে বিপিএলের এগারোতম আসর। রান বন্যার এবারের টুর্নামেন্ট দর্শকদের মাঝে বাড়তি আগ্রহ যোগ করেছে। ঢাকা পর্ব শেষে বিপিএল এখন চায়ের শহর সিলেটে। এখানেও কমতি নেই দর্শকের। আর সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ হলে তো রোমাঞ্চ আরো বাড়ে।

আজ শুক্রবার সন্ধ্যায় মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। তাদের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। নিজেদের দলের খেলা দেখতে স্বাগতিক দর্শকদের আগ্রহ বেশি থাকবে এটাই স্বাভাবিকই। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের টিকেট বুথে আজ সকালে দেখা গেল সেই চিত্রই। টিকিট পেতে এয়ারপোর্ট রোড ধরে দর্শকদের লম্বা লাইন লেগেছে।

দর্শকদের আগ্রহ থাকলেও সিলেটের মাঠের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। এখনো পর্যন্ত আসরে ৩ ম্যাচ খেলেও কোনো জয়ের দেখা পায়নি তারা। নামের পাশে কোনো পয়েন্ট না থাকায় আছে টেবিলের তলানিতে। তাদের নেট রান রেটও নেগেটিভ।

এই পর্বে আরো তিনটি ম্যাচ খেলবে সিলেট। আজকের ম্যাচের পর একদিন বিরতি দিয়ে ১২ জানুয়ারী আবারো মাঠে নামবে তারা। যেখানে স্ট্রাইকার্সদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। ঘরের মাঠে তাদের শেষ ম্যাচ ১৩ জানুয়ারী চিটাগং কিংসের বিপক্ষে।

আজ সিলেটের ম্যাচের আগে দুপুরে আরো একটি ম্যাচ চলছে। যেখানে দুর্বার রাজশাহীর মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স। এই ম্যাচটি শুরু হয়েছে দুপুর ২টায়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ