ছবি: নিজস্ব
মৌলভীবাজারের কুলাউড়া পৌর এলাকায় ভ্রাম্যমাণ গাড়িতে গৃহস্থালী কাজের ময়লা সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারী) সকালে কুলাউড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের মাগুরা এলাকাসহ অন্যান্য ওয়ার্ডের এলাকা সমূহের গৃহস্থালী কাজের ময়লা সংগ্রহ কাজের জন্য ভ্রাম্যমাণ গাড়ীর শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেলের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল হাসান, সাবেক মহিলা কাউন্সিলর তাসলিমা সুলতানা মনি, শিক্ষক জ্যোতি বিকাশ দে , সাংবাদিক ময়নুল হক পবন, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইসরাল আলী, ব্যবসায়ী কাদেরী কিবরিয়া চৌধুরী, হাজী আপ্তার আলী, সুজীত দে, কামাল আহমেদ সংবাদকর্মী আশিকুল ইসলাম বাবু, সামছুদ্দিন বাবু, ফাহিম ইকবাল প্রমুখ।
পৌর প্রশাসক মো: মহিউদ্দিন বলেন, কুলাউড়া পৌর এলাকাকে পরিষ্কার - পরিছন্ন রাখতে পৌরসভার পাঁচটি ভ্রাম্যমাণ গাড়ি দিয়ে প্রতিদিন সকালে গৃহস্থালী কাজের ময়লা সংগ্রহ কাজের উদ্বোধন ৪ নং ওয়ার্ড থেকে আমরা শুরু করেছি ধারাবাহিক ভাবে বাকি ওয়ার্ডগুলিতে এই কার্যক্রম চালু হবে। এতে পৌর এলাকার সকল নাগরিকের সহযোগিতা চাই।
জৈন্তাবার্তা / জারা




