ছবি: নিজস্ব
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য ও দৈনিক জনবাণীর জেলা প্রতিনিধি শাহাবুদ্দিন আহমেদ এর মমতাময়ী মা সালমা বেগম ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার (১১ জানুয়ারি ) রাত ৩টা ১০ মিনিটে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। জানা যায়, তিনি দীর্ঘ দিন যাবৎ ব্রেন স্ট্রোকে ও বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন।
মরহুমার নামাযে জানাজা বাদ যোহর সুনামগঞ্জ পৌর শহরের উত্তর আরপিননগর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জেলার সাংবাদিকদের শীর্ষ সংগঠন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরীসহ সংগঠনের সাংবাদিকবৃন্দরা।
শোক বার্তায় তারা জানান, আমরা সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে শাহাবুদ্দিন ভাইয়ের মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ সুবহানাল্লাহ ওয়া তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হিসেবে কবুল করুন। আমিন
জৈন্তাবার্তা / এম সি




