শীতে কাঁপছে চায়ের রাজধানী তাপমাত্রা নেমেছে ৯.৯ ডিগ্রিতে
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ AM

শীতে কাঁপছে চায়ের রাজধানী তাপমাত্রা নেমেছে ৯.৯ ডিগ্রিতে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০১/২০২৫ ০৫:৫৯:০০ AM

শীতে কাঁপছে চায়ের রাজধানী তাপমাত্রা নেমেছে ৯.৯ ডিগ্রিতে

ফাইল ছবি


হঠাৎ ঘন কুয়াশার চাদরে মোড়ানো প্রকৃতি। জেঁকে বসেছে শীত। সূর্যের দেখা মিলছে না। আকাশ কুয়াশাচ্ছন্ন হয়ে পড়েছে। তাপমাত্রা নেমেছে ৯.৯ ডিগ্রিতে। পৌষের শেষার্ধে এমন অবস্থা বিরাজ করছে চায়ের রাজধানী মৌলভীবাজারে। ফলে সড়কে মানুষের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে।

 শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী আনিসুর রহমান বলেন,শুক্রবার ১০ জানুয়ারি রাতে মৌলভীবাজারের তাপমাত্রা ১০ ডিগ্রিতে থাকলেও আজ সকালে ৯.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মৌলভীবাজারের কোনো কোনো এলাকায় মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।

শীতের দাপট বেড়েই চলছে এই জনপদে। এতে চা বাগানের চা শ্রমিক ও হাওর এলাকার দিন মজুর এবং খেটে খাওয়া মানুষ রয়েছে বিপাকে। শীত অনুভূত হচ্ছে। কয়েকদিন ধরে প্রচণ্ড শীত পড়েছে। শীত উপেক্ষা করে পেটের দায়ে শ্রমিকরা মজুরির আশায় কাজে যাচ্ছে। না হলে চুলায় আগুন জ্বলবে না তাই এমন শীতে জুবুথুবু হয়ে পেটের দায়ে পরিবারের খাবার যোগাড় করতে অনেকেই ঘর থেকে বের হয়েছেন। আবার অনেকেই তীব্র শীতের কারণে কাজে যেতে পারছেন না বলে জানা যায়।

তীব্র শীতের কারণে ফলে মৌলভীবাজার শহরের সড়কে মানুষের উপস্থিতি তুলনামূলক কম দেখা যাচ্ছে। তাই শীতের কারণে রোজগার কম হচ্ছে ও শীতে বড় বেশি কষ্টে আছে বলে জানান ভ্যান গাড়ি চালক ও রিকশাচালকরা।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ