দোয়ারাবাজারে সে না বা হি নী র শীতবস্ত্র বিতরণ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ PM

দোয়ারাবাজারে সে না বা হি নী র শীতবস্ত্র বিতরণ

সোহেল মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১/০১/২০২৫ ০৭:০২:৩৭ AM

দোয়ারাবাজারে সে না বা হি নী র শীতবস্ত্র বিতরণ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী। শনিবার (১১ জানুয়ারি) বিকালে সিলেট সেনানিবাসের উদ্যোগে দোয়ারাবাজার সদরে পশ্চিম মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শীতবস্ত্র বিতরণের এই কর্মসূচী পালন করা হয়।

এতে এলাকার দেড় শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র তুলেন সেনাবাহিনীসহ দোয়ারাবাজার উপজেলা প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর মেজর আল জাবির আসিব,দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু, সিনিয়ার ওয়ারেন্ট অফিসার সেলিম রেজা, দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক,এসআই মোহাম্মদ  আতিয়ার রহমান,সার্জেন্ট আলমগীর, কর্পোরাল মামুন, ল্যান্স কর্পোরাল রেজাউল, সৈনিক বরকত উল্লাহ, সৈনিক বাঁধন, সৈনিক আমির ও স্থানীয় জনপ্রতিনিধি সাংবাদিকগণ প্রমুখ।

জৈন্তাবার্তা / জারা