নাশকতা মামলার পালাতক আ সা মি র উ ফ পুলিশে হাতে আ ট ক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

নাশকতা মামলার পালাতক আ সা মি র উ ফ পুলিশে হাতে আ ট ক

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০১/২০২৫ ১১:৩৮:৩১ পূর্বাহ্ন

নাশকতা মামলার পালাতক আ সা মি র উ ফ পুলিশে হাতে আ ট ক

ছবি : সংগৃহীত


তাহিরপুরে চোরাকারবারি ও নাশকতা মামলার আসামি আব্দুর রউফ ওরফে কালা রউফ কে সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রউফ উপজেলার সীমান্তবর্তী কলাগাঁও গ্রামের চাঁন মিয়ার ছেলে। শনিবার সন্ধ্যায় সীমান্তবর্তী কলাগাঁও বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, তাহিরপুর সীমান্তের কলাগাঁও, জঙ্গলবাড়ী, লামাকাটা, চারাগাঁও, বাঁশতলা, লালঘাটসহ বিভিন্ন স্পট দিয়ে ভারত থেকে চোরাইপথে আসা অবৈধ কয়লা, চিনি, মদ, গাঁজা বাবদ চোরাকারবারীদের নিকট থেকে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নাম ভাঙিয়ে চাঁদা আদায় করতো রউফ মিয়া। আওয়ামী লীগের প্রভাবে তার বিরুদ্ধে কেউ ভয়ে মুখ খুলতো না। ৫ আগস্টের পূর্বে সে ছাত্র-জনতার আন্দোলনে হামলা, মারপিটসহ নাশকতাও করতো। তার অত্যাচারে সীমান্তবাসী অতিষ্ঠ।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাহিরপুর থানার নাশকতার একটি মামলায় তাকে আটক করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে থানায় চোরাচালানী মামলা রয়েছে, মামলা নং (১১)। আগামীকাল ধৃত আসামীকে কোর্টে সোপর্দ করা হবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন