দৈনিক সময়ের আলোর সাংবাদিক অ্যাভোকেট আনোয়ার হোসেন আর নেই
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ PM

দৈনিক সময়ের আলোর সাংবাদিক অ্যাভোকেট আনোয়ার হোসেন আর নেই

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ১২/০১/২০২৫ ১২:১৪:১৬ PM

দৈনিক সময়ের আলোর সাংবাদিক অ্যাভোকেট আনোয়ার হোসেন আর নেই

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য পৌর শহরের বাঁধনপাড়া মহিলা কলেজ রোড এলাকার বাসিন্দা অ্যাডভোকেট আনোয়ার হোসেন আর নেই। 

শনিবার রাত সাড়ে ১০টায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। 

মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর আপন ভাতিজা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক জাকির হোসেন। তিনি জানান, শনিবার সন্ধ্যায় হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন আইনজীবী আনোয়ার হোসেন। পরিবারের লোকজন তাঁকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেলে রেফার করেন। সিলেটে যাওয়ার পথে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। আইনজীবী আনোয়ার হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। আনোয়ার হোসেন এর পিতা সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দরিয়াবাজ গ্রামের  মুক্তিযোদ্ধা আব্দুল হোসেন। 

আইনজীবী আনোয়ার হোসেন ব্যাক্তিগতভাবে অবিবাহিত। তিনি  মা-বাবা, ১ ভাই,৩ বোন,ভাতিজা ভাতিজিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখেগেছেন।


মরহুমের প্রথম জানাজার নামাজ আজ রবিবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি সম্মুখে এবং ২য় জানাজানার নামাজ দুপুর ২টায় সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দড়িয়াবাজ নিজ বাড়ি অনুষ্ঠিত হবে।


এদিকে আইনজীবী ও সাংবাদিক আনোয়ার হোসেন এর অকাল মৃত্যুতে জেলা আইনজীবী সমিতি, সুনামগঞ্জ প্রেসক্লাব, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, জেলা আইনজীবী সহকারি সমিতিসহ শহরের বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন শোক প্রকাশ করেছেন। তারা পৃথক শোক বার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

জৈন্তাবার্তা / রহমান