দোয়ারাবাজারে ভারতীয় ম দে র চালানসহ যুবক আ ট ক
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫১ PM

দোয়ারাবাজারে ভারতীয় ম দে র চালানসহ যুবক আ ট ক

সোহেল মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০১/২০২৫ ০৯:৪৪:২০ AM

দোয়ারাবাজারে ভারতীয় ম দে র চালানসহ যুবক আ ট ক

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারতীয় মদের চালানসহ সোনাফর আলী (২৩) নামের এক যুবককে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

রবিবার (১২ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাংলাবাজার থেকে বাঁশতলা যাতায়াতের পাকা রাস্তার মৌলারপাড় এলাকা থেকে সোনাফর আলীকে আটক করা হয়।

এ সময় সোনাফর আলীর হেফাজতে থাকা ৮৬ বোতল অফিসার চয়েস বিদেশী মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি টিভিএস মেট্রো প্লাস ১১০ সিসি মোটরসাইকেল জব্ধ করা হয়।  আটক যুবক উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের রকিব আলীর পুত্র।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ  (ওসি) জাহিদুল হক  জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / মনোয়ার