ছবি: নিজস্ব
সুনামগঞ্জের ছাতকে শিশুদের শুধু মায়ের দুধ খাওয়ানোর জন্য উপযোগী পরিবেশ তৈরির উদ্দেশ্য উপজেলা পর্যায়ে এক পরামর্শ কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে এফ আই বি ডি বির সহযোগিতায় ও ট্রান্সফর্মিং লাইভস প্রকল্পের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের হল রুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এই কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নুসরাত আরিফিনের সভাপতিত্বে ও এফ আই ভি ডিবির ট্রান্সফর্মিং লাইভস প্রকল্প কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ শহিদুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইদুর রহমান, হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের ট্রান্সফর্মিং লাইভস প্রকল্প ব্যবস্থাপক ড. যতন ভৌমিক, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, এফ আই ভি ডিবির প্রকল্প সমন্বয় কারি নীহার সিংহ, হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের পুষ্টি বিদ রোমানা শারমিন, আসাদ উল্লাহ আনসারি,এফ আই ভি ডিবির এম এন্ড ই কর্মকর্তা ফাহমিদা কবির চৌধুরী প্রমূখ।
কর্মশালায় সভাপতির বক্তব্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরিফিন বলেন, শিশুদের জন্য মায়ের দুধের বিকল্প নেই। এ বিষয়ে সরকারি আইন রয়েছে কেউ যেন এর ব্যত্তয় ঘটাতে না পারে। তাই সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা গুলোও তাদের নিজ অবস্থান থেকে কাজ করে যাচ্ছে। মায়েরা শিশুদের দুধ খাওয়ানোর ব্যায়াপারে সতর্ক থাকলে সমাজের লোকজন আরো সচেতন হয়ে উঠবে।
জৈন্তাবার্তা / জারা




