জগন্নাথপুরের রানীগঞ্জে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ক র্ম শা লা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরের রানীগঞ্জে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ক র্ম শা লা

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০১/২০২৫ ১১:৪৫:৩৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরের রানীগঞ্জে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ক র্ম শা লা

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা প্রকল্পের ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১৪ জানুয়ারি ) সকাল ১১টায় রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) তাজউদ্দিন আহমদের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম জগ্ননাথপুর উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার রাহুল অধিকারী সঞ্চালনায় এতে অতিথি ছিলেন রানীগঞ্জ ইউনিয়নে ইউপি চেয়ারম্যান শেখ মোঃ ছদরুল ইসলাম ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম “নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ” শীর্ষক আলোচনায় গাইডলাইন উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন এমআরএসসি সুনামগঞ্জে সাইকো কাউন্সিলর শাওন রায় কর্মাশালায় ইউপি সচিব মাইগ্রেশন প্রোগ্রামের প্রবাসবন্ধু ফোরাম সদস্যবৃন্দ, এলাকার বিভিন্ন পেশাজীবী ব্যক্তি, সংবাদকর্মী, এনজিও ব্যক্তিত্ব, বিদেশ-ফেরত অভিবাসীবৃন্দ এই কর্মাশালায় অংশগ্রহণ করেন।

কর্মাশালায় অভিবাসনের বর্তমান চিত্র এবং অভিবাসনের বাঁধাসমূহ উত্তরণে নিরাপদ অভিবাসন ও ফেরত আসা অভিবাসীদের পুনর্বাসনে করণীয় এবং নিরাপদ অভিবাসনের ইতিবাচক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মাশালায় ফোরাম সদস্যগণ নিরাপদ অভিবাসনের জন্য একত্রে কাজ করার অঙ্গীকার করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন