দোয়ারাবাজারে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫২ PM

দোয়ারাবাজারে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

সোহেল মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০১/২০২৫ ০৭:০১:০৬ AM

দোয়ারাবাজারে  বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে দু'দিনব্যাপী  বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দোয়ারাবাজার উপজেলা মডেল উচ্চবিদ্যালয় মাঠে মেলা শুরু হয়ে চলে বুধবার বিকাল পর্যন্ত। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা  অংশগ্রহণ করে। মেলায় ১০ টি স্টলে শিক্ষার্থীরা বিঙ্গানবিষয়ক নানান প্রযুক্তি আবিস্কার করে প্রদর্শনী করে। এছাড়াও অংশগ্রহণ শিক্ষার্থীদের মাঝে বিঙ্গান বিষয়ক অলিম্পিয়াড ও বিঙ্গান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বুধবার বিকেলে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলেদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার সিংহ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন,  এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদ,উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,সাংবাদিক বজলুর রহমান,সাংবাদিক সোহেল মিয়া প্রমুখ।

জৈন্তাবার্তা / জারা