দুই দিনব্যাপী হযরত সৈয়দ শাহ্‌ মোস্তফা (র.)-এর ওরস
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ AM

দুই দিনব্যাপী হযরত সৈয়দ শাহ্‌ মোস্তফা (র.)-এর ওরস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০১/২০২৫ ১০:৫২:৫৮ AM

দুই দিনব্যাপী হযরত সৈয়দ শাহ্‌ মোস্তফা (র.)-এর ওরস

ফাইল ছবি


৩৬০ আউলিয়ার অন্যতম হযরত সৈয়দ শাহ্‌ মোস্তফা  বোগদাদী শের সওয়ার চাবুকমার হাসানী ওয়াল হোসাইনী মাহবুবে এলাহি (র.)-এর ৬৮৪তম ওরস  মোবারক ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। প্রতি বছরের বাংলা সনের ১লা মাঘ এই ওরস অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাদ আসর মিলাদ মাহফিল, গরু জবেহ্‌ ও বাদ এশা জিকির আজকার বুধবার ১৫ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় মাজারে গিলাফ চড়ানো,জিকির আজগার, বাদজোহর মিলাদ- মাহফিল এবং বাদ এশা আখেরি  মোনাজাত ও শিরণি বিতরণের মাধ্যমে দুইদিনব্যাপী ওরসের কার্যক্রম শেষ হবে।

প্রতি বছরই ওরসকে ঘিরে শহরের শাহ্‌ মোস্তফা সড়কসহ আশপাশের প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে মেলায় দোকান বসে। বিরাজ করে উৎসবের আমেজ। মেলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি কুটির শিল্প সামগ্রী শিশুদের নানা ধরনের  খেলনা ও খাবারের দোকান বসে।

ওরস ও মেলাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাজার প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ