সুনামগঞ্জে অ বৈ ধ স্থাপনার উচ্ছেদ অ ভি যা ন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জে অ বৈ ধ স্থাপনার উচ্ছেদ অ ভি যা ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০১/২০২৫ ১১:১৬:৫৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জে অ বৈ ধ স্থাপনার উচ্ছেদ অ ভি যা ন

ফাইল ছবি


সুনামগঞ্জে ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে সুনামগঞ্জ সড়ক জনপথ অধিদপ্তর।

বুধবার সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের ওয়েজখালি এলাকা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।

জানা যায়, সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দু'পাশে সড়ক ও জনপথ অধিদপ্তরের খালি জায়গায় দখলে নিয়ে অবৈধ স্থাপনা গড়ে তুলে অনেকেই। এতে প্রায়ই শহর জুড়ে দেখা দেয় তীব্র যানজট। যানজট নিরসনে বুধবার সকাল থেকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে ওয়েজখালি এলাকা থেকে অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান শুরু করে সড়ক জনপথ।

ওয়েজখালি থেকে শুরু করে নীলপুর বাজার,দিরাই রাস্তা, শান্তিগঞ্জ বাজার হয়ে পাগলা বাজার পর্যন্ত অভিযানে প্রায় তিনশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং পুলিশ প্রশাসন সহযোগিতা করে।

সুনামগঞ্জ সড়ক জনপথের উপ বিভাগীয় প্রকৌশলী মো. শাহাদাত হোসেন জানান, যানজট নিরসনে শহরে বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সুনামগঞ্জ শহরের ওয়েজখালী থেকে শুরু করে ছাতক উপজেলা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন