ছবি: নিজস্ব
এনসিটিবি কর্তৃক বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পিছনের প্রচ্ছদ থেকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি বাতিল করার প্রতিবাদে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা’ আহুত বিক্ষোভ সমাবেশে প্রতিক্রিয়াশীল সন্ত্রাসী সংগঠন “স্টুডেন্ট ফর সভেরেন্টি” এর নৃশংস সন্ত্রাসীর হামলার প্রতিবাদে এবং হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১:৩০টায় বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল মৌলভীবাজার চৌমুহনায় অনুষ্ঠিত হয়।
ফ্লোরা বাবলী তালাং এর সভাপতিত্বে এবং জনক দেববর্মার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলিমেষ ঘোষ বলু, কৃষক সমিতির সাধারণ সম্পাদক জহর লাল দত্ত, কৃষক নেতা খছরু চৌধুরী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট আবুল হাসান, আদীবাসী নেতা ফিলাপত্মী, চিরঞ্জন দেববর্মা, ববিতা জিও, মনিকা কংল্লা, ডিবারমিন পঃতাম, এলিসন সোমং, এডিসন তারিইং, কিরণ বৈদ্য, যুব ইউনিয়ন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সুকান্ত নন্দী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী, সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর প্রমুখ নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশ শেষ করে শহরের বিক্ষোভ মিছিল বের হয়ে টিসি মার্কেটের সামনে এসে শেষ হয়।
সভায় বক্তারা বলেন, ৭১ এর পরাজিত আলবদররা বাংলার রাজনীতিতে মৌলবাদী সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছে। স্টুডেন্ট ফর সভারেনটি তাদেরই পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে। দেশে বিভাজনের রাজনীতি বন্ধ করতে হবে, সকল জাতি গোষ্ঠীর সঠিক ইতিহাস-সংস্কৃতি তুলে ধরা সময়ের দাবি। পাঠ্যপুস্তকে আদিবাসী সম্বলিত গ্রাফিতি পুনরায় সংযুক্ত করতে হবে।
জৈন্তাবার্তা / জারা




