জামালগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শীতবস্ত্র বিতরণ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

জামালগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শীতবস্ত্র বিতরণ

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০১/২০২৫ ০৬:৩৭:২৩ পূর্বাহ্ন

জামালগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শীতবস্ত্র বিতরণ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন, জামালগঞ্জ,  ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় এবং জামালগঞ্জ প্রেসক্লাবের  আয়োজনে (১৬ জানুয়ারি) বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শীত বস্ত্র  বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ।

সাধারণ সম্পাদক  আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায়  প্রধান অতিথি  ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  মুশফিকীন নূর।

বিশেষ অতিথি জামালগঞ্জ থানার  অফিসার ইনচার্জ  শ.ম. কামাল হোসেইন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব,জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, সুনামগঞ্জ রেড ক্রিসেন্টের প্রতিনিধি সুমন মিয়া, মাছুম মিয়া। অন্যান্যদের মাঝে বক্তব্য দেন জামালগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মহসিন কবির প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ বিন ওয়াহিদ,দিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী, সদস্য সাইফ উল্লাহ সহ অনেকেই। এসময়  শতাধিক শীতার্ত ও অসহায়  পরিবারে মধ্যে কম্বল বিতরণ করা হয়।

এসময় বক্তারা বলেন  ,জামালগঞ্জ  উপজেলা প্রশাসন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ( বিডিআরসিএস ) এর সহযোগিতায় এবং জামালগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে কনকনে  শীতে কম্বল পেয়ে   অসহায় ও হতদরিদ্র পরিবার গুলোর কষ্ট কিছুটা  হলেও লাঘব হবে। ভবিষ্যতে আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন