সুস্থভাবে জীবন-যাপন করতে শিক্ষার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:২২ AM

কুলাউড়ায় জেলা প্রশাসক ইসরাইল হোসেন

সুস্থভাবে জীবন-যাপন করতে শিক্ষার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০১/২০২৫ ০৯:০৫:৪৭ AM

সুস্থভাবে জীবন-যাপন করতে শিক্ষার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন বলেছেন, সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলে। খেলাধুলা সমাজে অপরাধ মূলক কর্মকান্ড থেকে যুব সমাজকে দূরে রাখে। তাই ভালোভাবে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগ দিতে হবে এতে করে শরীর মন সুস্থ থাকবে। তিনি আরো বলেন, শিক্ষার্থীরা যদি লেখা পড়ার সাথে খেলাধুলায় মগ্ন থাকে তাহলে অনৈতিক কর্মকান্ড, সন্ত্রাস, মাদক তাদেরকে স্পর্শ করতে পারবে না।খেলাধুলা শিক্ষার্থীদের মনকে উৎফুল্ল করে যার ফলে বৃদ্ধি পায় শিক্ষার হার। আজকের এখানে যারা বিজয়ী হয়েছে আমি আশা রাখি জেলায়ও এরকম কুলাউড়া উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে। 

১৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে কুলাউড়া সরকারি কলেজ মাঠে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক নাজমুল বারী সোহেলের সঞ্চালনায়

বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, কমিটির সদস্য আব্দুল কাইয়ুম মিন্টু । এসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মো: গোলাম আপছার, ওসি (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুক, কমিটির সদস্য আব্দুল সালাম , সোহেল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল আলম ভুঁইয়া খোকন, ক্রীড়া সংগঠক খন্দকার আফজল হোসেন, সাংবাদিক মহি উদ্দিন রিপন, কমিটির সদস্য কাওছার আহমদ বাপ্পু, আদনান চৌধুরী, ময়নুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাহিদুর রহমান, আরমান আহমদ, শেখ রানা, জাকির আহমদ, আরিয়ান রিয়াদ প্রমুখ।

উল্লেখ্য, টুর্নামেন্টে উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌরসভা অংশ গ্রহণ করে। চ্যাম্পিয়ন হয়েছে বরমচাল ইউনিয়ন ও রানার্সআপ হয় কর্মধা ইউনিয়ন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ