কমলগঞ্জে ৮২ শতক খা স জমি উ দ্ধা র
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

কমলগঞ্জে ৮২ শতক খা স জমি উ দ্ধা র

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০১/২০২৫ ১০:২২:৩০ পূর্বাহ্ন

কমলগঞ্জে ৮২ শতক খা স জমি উ দ্ধা র

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কমলগঞ্জে দীর্ঘদিন ধরে স্থানীয়দের দখলে থাকা ৮২ শতক সরকারি খাসজমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গুলের হাওর মৌজায় এ অভিযানে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের জমি উদ্ধার করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গুলের হাওর মৌজায় সড়কের পাশে স্থানীয় ৪জন ব্যাক্তি ভোগ করে আসছিলেন। বৃহস্পতিবার দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন দখলকৃত জমি উদ্ধার করে সরকারি সাইনবোর্ড বসিয়ে দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন বলেন, আমরা প্রায় ৩০ লক্ষ টাকার খাস জমি উদ্ধার করেছি। এই জমি স্থানীয় ৪জন অনেকদিন ধরে ভোগ করে আসছেন। এখানে পর্যটন কেন্দ্র করার জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

মণিপুরী সম্প্রদায়ের সব উৎসবে সহযোগিতা করবে সিসিক
ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাটে পুসাগের সভাপতি মোস্তাফিজুর ও সম্পাদক আবু হানিফ
ফ্লাইট বিপর্যয়ে আকামার মেয়াদ শেষ, বাংলাদেশিদের প্রবেশে সৌদির বিশেষ সুযোগ
প্রবাসীদের জমি দখলের অভিযোগ অগ্রাধিকার দিয়ে দেখবে প্রশাসন: সিসিক প্রশাসক
সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী
আজমিরীগঞ্জে খাঁস জমি থেকে মাটি উত্তোলনেে হিড়িক,নিশ্চুপ প্রশাসন!
সিলেট পাসপোর্ট অফিস থেকে যুবলীগ নেতা আ/টক
জকিগঞ্জে ছেলের হাতে প্রা/ণ গেল মায়ের, আ/হত ৪
কোম্পানীগঞ্জে চাচাতো ভাইদের হা/মলায় যুবক নি/হত