হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:২১ AM

হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০১/২০২৫ ০৬:১৩:০২ AM

হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

ছবি: নিজস্ব


“যেথায় থাকি যে যেখানে, বাঁধন আছে প্রাণে প্রাণে“ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজার জেলার হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান শুক্রবার (১৭ জানুয়ারি)  অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানকে ঘিরে উৎসবে মেতে উঠেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। সোনালী শৈশবের স্মৃতিতে ফিরে যান তারা। দীর্ঘদিন পর পরিচিত মুখগুলো কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকেই।

সকালে পুনর্মিলনী অনুষ্ঠান উদ্বোধন করেন মৌলভীবাজার মহিলা সমিতির সভাপতি ডা: দিলশাদ পারভীন চৌধুরী।পরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভার শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম, মৌলভীবাজার গার্ল গাইড এসোসিয়েশনের জেলা কমিশনার নূরজাহান সোয়ারা, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সবিতা সেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আজহার আলী দেওয়ান, পুনর্মিলনী কমিটির আহবায়ক নাজমা বেগম প্রমুখ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ