দেবরের হাতে ভাবি খু ন, ৯ ঘন্টা পর আ ট ক
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:২২ AM

দেবরের হাতে ভাবি খু ন, ৯ ঘন্টা পর আ ট ক

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০১/২০২৫ ০৬:৪১:৩৭ AM

দেবরের হাতে ভাবি খু ন, ৯ ঘন্টা পর আ ট ক

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কমলগঞ্জে পাত্রখোলা চা বাগান এলাকায় পূর্ব শত্রুতার জেরে দেবরের হাতে ভাবি খুন হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাজার লাইনে এলাকায় এ হত্যাকাণ্ড করার পর পালিয়ে যায় ঘাতক দেবর। পরে অভিযান চালিয়ে ৯ ঘন্টা পর ঘাতক দেবর মঞ্জুর মিয়া (৪২) কে আটক করে পুলিশ। খুন হওয়া কারিমা বেগম (৪২) পাত্রখোলা চা বাগানের পূর্বপাড়া দুই নাম্বার এলাকার মর্তুজ মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বের শত্রুতার জের ধরে দেবর মঞ্জুর মিয়া (৪২) পান দোকানে ঢুকে বড় ভাবি কারিমা বেগম (৪২) কে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত কারিমা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক কনক কান্তি সিনহা।

এ ঘটনার পর ঘাতক মঞ্জুর মিয়াকে ধরতে অভিযানে নামে পুলিশ। পরে ঘটনার ৯ ঘন্টা পর আটক করা হয় তাকে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ