জুড়ীতে ঘা ত ক ট্রাক চালককে ২৪ ঘন্টার মধ্যে গ্রে ফ তা র ও শা*স্তির দাবি
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ AM

এলাকাবাসীর মানববন্ধন

জুড়ীতে ঘা ত ক ট্রাক চালককে ২৪ ঘন্টার মধ্যে গ্রে ফ তা র ও শা*স্তির দাবি

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ১৭/০১/২০২৫ ১১:২১:১১ AM

জুড়ীতে ঘা ত ক ট্রাক চালককে ২৪ ঘন্টার মধ্যে গ্রে ফ তা র ও  শা*স্তির দাবি

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের জুড়ীতে মাটিবাহী ট্রাকের চাপায় নিহত শিশু শিক্ষার্থী আবু সাঈদের ঘাতক ট্রাক চালক আব্দুল হক কে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে উত্তর নয়াগ্রামের  খালেরমুখ-নয়াবাজারের ব্রীজ সম্মুখে মানববন্ধন করেছে এলাকাবাসী।

এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য বাবুল মিয়া, সমাজসেবক হেলাম মিয়া, নাসির উদ্দীন, ডা: ফারুক আহমেদ, মকবুল হোসেন, নিহত আবু সাঈদের বাবা আব্দুল আজিজ, দাদি কাজল বেগম, ফুফু জড়িনা বেগম, স্থানীয় মুরব্বি জয়নাল আবেদীন, ইউসুফ আলী, রশিদ মিয়া, সাবেক সেনা সদস্য বদরুল হোসেন, ব্যবসায়ী জসিম আহমেদ প্রমুখ।

বক্তরা অবিলম্বে আবু সাঈদের ঘাতক ট্রাক চালক আব্দুল হকের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান। 

উল্লেখ্য গত বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নয়াগ্রাম এলাকায় হাকালুকি হাওর থেকে মাটিবাহী বেপরোয়া একটি ট্রাক রাস্তার পাশে দাড়িয়ে থাকা শিশু আবু সাঈদকে চাপা দেয়। ঘটনাস্থলে শিশু আবু সাঈদ মৃত্যু বরণ করে। এসময় গাড়ি চালক ঘাতক আব্দুল হক পালিয়ে যায়। খবর পেয়ে জুড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। ঘটনার দিন শিশু আবু সাঈদের বাবা আব্দুল আজিজ বাদী হয়ে জুড়ী থানায় মামলা দায়ের করেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ