মৌলভীবাজারে কবি সালেহ মওসুফ এর স্মরণসভা
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ AM

মৌলভীবাজারে কবি সালেহ মওসুফ এর স্মরণসভা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০১/২০২৫ ০২:৫১:১১ AM

মৌলভীবাজারে কবি সালেহ মওসুফ এর স্মরণসভা


বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয় কমিটি আয়োজিত বিশ্ব কবিমঞ্চ যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাকালীন সদস্য ও মৌলভীবাজার জেলার কৃতী সন্তান কবি ও সঙ্গীতশিল্পী সালেহ মওসুফ এর স্মরণসভা শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব কবিমঞ্চ এর উপদেষ্টা কবি মায়া ওয়াহেদের সভাপতিত্বে ও পুলক কান্তি ধরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আলমগীর মনসুর। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ নাট্যকার খালেদ চৌধুরী ও রেহেনা খান। 

সালেহ মওসুফ এর সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন হুমায়ুন রশীদ, অধ্যাপক হিরন্ময় দেব, সুইডেন প্রবাসী মাহতাব হোসেন সাচ্ছু, হেনা বেগম, আসাদ খান, বাসুদেব রায়, মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক কবি কন্দর্প বিজয় চৌধুরী, কবি এহসানা চৌধুরী, কবি শিব প্রসন্ন ভট্টাচার্য, লীলা নাগ পরিষদের সাধারণ সম্পাদক এম খছরু চৌধুরী, মুমিনুল হক চৌধুরী, সংস্কৃতিজন নির্বেন্দু নিধূর্ত, সাংবাদিক মামুনুর রশীদ চৌধুরী প্রমুখ। প্রয়াত কবিকে নিয়ে নিবেদিত কবিতা পাঠ করেন কবি পলাশ দেবনাথ।

আলোচকরা বলেন, সালেহ মওসুফ শিল্প, সাহিত্য ও সংস্কৃতি জগতের এক আলোচিত মানুষ। প্রগতিশীল চিন্তক ছিলেন কবি সালেহ মওসুফ।

এর আগে সভার শুরুতে কবি সালেহ মওসুফের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ