জুনের মধ্যে জাতীয় নির্বাচন চাই : মৌলভীবাজারে ইকবাল হাসান মাহমুদ টুকু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

জুনের মধ্যে জাতীয় নির্বাচন চাই : মৌলভীবাজারে ইকবাল হাসান মাহমুদ টুকু

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০১/২০২৫ ১১:৫৭:০৬ পূর্বাহ্ন

জুনের মধ্যে জাতীয় নির্বাচন চাই : মৌলভীবাজারে ইকবাল হাসান মাহমুদ টুকু

ছবি: নিজস্ব


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমরা জুনের মধ্যে নির্বাচন চাই। অন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে জাতীয় নির্বাচন দিয়ে চলে যাওয়া। স্থানীয় নির্বাচন করবে নির্বাচিত সরকার।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৫ টায় মৌলভীবাজার জেলার শেরপুরে বাজারে যুক্তরাজ্য সেচ্ছাসেবক দল আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ৫ তারিখের পর সব জয় হয়েছে মনে করলে ভূল করবেন। কেবল একটা অবস্থার পরিবর্তন হয়েছে মাত্র। সামনে আরও কঠিন সময় আসছে। তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল ধর্মের দোহাই দিয়ে রাজনীতিতে নেমেছে। তারা বলে একটা দল খেয়ে গেছে, আরেকদল খেতে মাঠে আছে। এদেরকে প্রশ্রয় দেবেননা।

টুকু বলেন আল্লাহর বিচার দেখেন খালেদা চিকিৎসার জন্য যান, কাতারের রাজার স্পেশাল বিমানে। আর শেখ হাসিনা পালিয়ে যায় মাল বহনকারী কার্গো বিমানে। গণভবনের রান্না করা খাবার না খেয়ে খালি পেটে চুরের মত পালাতে হয়েছে।

তিনি আরও বলেন, বিগত ১৬ বছর সারা দেশই ছিলো একটি বড় জেল খানা। আমাদের নেতাকর্মীদের গুম,খুন আর হামলা মামলার নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিলো। আপনার আমার নেতা ইলিয়াছ আলী। তাঁর স্ত্রী জানেননা তিনি বিধবা কি না। এই প্রশ্নের উত্তর দিবে শেখ হাসিনা। তার মত হাজার হাজার নেতাকর্মীকে গুম ও খুন করা হয়েছে। গুম ও খুনের আগে আয়না ঘরে নিয়ে নির্যাতন চালানো হয়েছে।

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমেদ শাহীন।

জেলা স্বেচ্ছাসেবক দলে যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম সাহেদ ও বিএনপি নেতা হেলাল আহমেদের যৌথ পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গৌছ, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, বকশী মিছবাউর রহমান, মুজিবুর রহমান মজনু,মনোয়ার আহমেদ রহমান, মৌলভীবাজার পৌর বিএনপির আহবায়ক সৈয়দ মমসাদ আহমদ, জেলা যুবদলে সাধারণ সম্পাদক এম এ মুহিত, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলে আহ্ববায়ক আব্দুল্লাহ আল কায়েছ, জেলা ছাত্রদলে সভাপতি রুবেল আহমেদ প্রমুখ।

পরে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ২ হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

মণিপুরী সম্প্রদায়ের সব উৎসবে সহযোগিতা করবে সিসিক
ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাটে পুসাগের সভাপতি মোস্তাফিজুর ও সম্পাদক আবু হানিফ
ফ্লাইট বিপর্যয়ে আকামার মেয়াদ শেষ, বাংলাদেশিদের প্রবেশে সৌদির বিশেষ সুযোগ
প্রবাসীদের জমি দখলের অভিযোগ অগ্রাধিকার দিয়ে দেখবে প্রশাসন: সিসিক প্রশাসক
সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী
আজমিরীগঞ্জে খাঁস জমি থেকে মাটি উত্তোলনেে হিড়িক,নিশ্চুপ প্রশাসন!
সিলেট পাসপোর্ট অফিস থেকে যুবলীগ নেতা আ/টক
জকিগঞ্জে ছেলের হাতে প্রা/ণ গেল মায়ের, আ/হত ৪
কোম্পানীগঞ্জে চাচাতো ভাইদের হা/মলায় যুবক নি/হত