টমি মিয়া’স পিঠা প্রতিযোগিতার মৌলভীবাজার পর্ব সম্পন্ন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৫১ AM

টমি মিয়া’স পিঠা প্রতিযোগিতার মৌলভীবাজার পর্ব সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৯/০১/২০২৫ ১০:০৯:৩৬ AM

টমি মিয়া’স পিঠা প্রতিযোগিতার মৌলভীবাজার পর্ব সম্পন্ন

ছবি : সংগৃহীত


টমি মিয়া’স পিঠা প্রতিযোগিতা-২০২৫ এর মৌলভীবাজার পর্ব সম্পন্ন হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কুসুমবাগস্থ কার্যালয়ে এ বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।

প্রায় শতাধিক প্রতিযোগীর মধ্যে ফাইনাল পর্বে অংশ নেয়ার জন্য ৩ জন প্রতিযোগীকে বাছাই করা হয়। তারা হলেন- মেহেদী হাসান তুহিন (১ম), ফারজানা ইয়াসমিন (২য়), নাফিজা ফিরোজ (৩য়)। আগামী ২২ জানুয়ারী ঢাকার বনানীস্থ যাত্রা বাড়ি রেস্টুরেন্টে ফাইনাল রাউন্ডে ঢাকা, সিলেট ও মৌলভীবাজার থেকে বাছাইকৃত ১৫ জন প্রতিযোগী অংশ নিবেন।

মৌলভীবাজার পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন- বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার ফয়েজ খান বেলাল, টমি মিয়া’স ইন্সটিটিউট মৌলভীবাজার ব্রাঞ্জের মার্কেটিং এক্সিকিউটিভ ম্যানেজার সুমন মিয়া, মৌলভীবাজার ব্রাঞ্জের চীফ ট্রেইনার আহমেদ রিয়াদ ও একাউন্টস এক্সিকিউটিভ শামসুল ইসলাম শামি। আরো উপস্থিত ছিলেন জামিল আহমদ প্রমুখ।

বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল সেলিব্রেটি শেফ কারি কিং টমি মিয়া এম.বি.ই. এর টমি মিয়া’স হসপিটালিটি মেনেজম্যান্ট ইনসটিটিউট এর উদ্যোগে এই প্রতিযোগিতার তত্বাবধান করছে ‘ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল শেফ অব দ্যা অ্যাওয়ার্ড’। প্রতিযোগিতায় ১ম বিজয়ীকে ৩০,০০০ টাকা, ২য় বিজয়ীকে ২০,০০০ টাকা এবং ৩য় বিজয়ীকে ১০,০০০ টাকা প্রদান করা হবে। এছাড়া বাছাইকৃত ১০জনকে সার্টিফিকেট প্রদান করা হবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ