শ্রীমঙ্গলের ৬নং আশিদ্রোন ইউনিয়ন মাঠে কৃষক দলের সমাবেশ
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলের ৬নং আশিদ্রোন ইউনিয়ন মাঠে কৃষক দলের সমাবেশ

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২০/০১/২০২৫ ০৮:৩৩:১০ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলের ৬নং আশিদ্রোন ইউনিয়ন মাঠে কৃষক দলের সমাবেশ

ছবি: নিজস্ব


মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২০ জানুয়ারি বিকেলে উপজেলার আশীদ্রোন ইউনিয়ন কৃষক দলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল আশীদ্রোন ইউনিয়ন শাখার সাবেক বিএনপি নেতা, মো: মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল করীম ইমানী উপস্থিত ছিলেন।

এসময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল শ্রীমঙ্গল উপজেলা শাখার আহবায়ক মো: মুস্তাকিন ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদুল ইসলাম, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো: মর্তুজা, উপজেলা বিএনপির সদস্য সচিব মো: তাজু মিয়া, শ্রীমঙ্গল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: মিল্লাত হোসেন, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মীর এমএ সালাম , পৌর জাগদলের প্রতিষ্ঠাকালীন সদস্য আব্দুল মতিন, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো: সাহেদ আহমেদ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

মণিপুরী সম্প্রদায়ের সব উৎসবে সহযোগিতা করবে সিসিক
ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাটে পুসাগের সভাপতি মোস্তাফিজুর ও সম্পাদক আবু হানিফ
ফ্লাইট বিপর্যয়ে আকামার মেয়াদ শেষ, বাংলাদেশিদের প্রবেশে সৌদির বিশেষ সুযোগ
প্রবাসীদের জমি দখলের অভিযোগ অগ্রাধিকার দিয়ে দেখবে প্রশাসন: সিসিক প্রশাসক
সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী
আজমিরীগঞ্জে খাঁস জমি থেকে মাটি উত্তোলনেে হিড়িক,নিশ্চুপ প্রশাসন!
সিলেট পাসপোর্ট অফিস থেকে যুবলীগ নেতা আ/টক
জকিগঞ্জে ছেলের হাতে প্রা/ণ গেল মায়ের, আ/হত ৪
কোম্পানীগঞ্জে চাচাতো ভাইদের হা/মলায় যুবক নি/হত