ছবি: নিজস্ব
উৎসবে কেক কাটা, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারে এসএ টিভি’র ১৩তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
গতকাল সোমবার (২০ জানুয়ারী) দুপুরে মৌলভীবাজার পৌরসভা হলরুমে এ আয়োজন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শুভেচ্ছা জানাতে আসেন বিভিন্ন রাজনীতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা এসএটিভির বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠানমালার ভুয়সী প্রশংসা করার পাশাপাশি আগামী দিনের প্রত্যাশার কথা জানান।
এসএ টিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক মো: ফয়জুল করিম ময়ূন, মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারী ইয়ামীর আলী, শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মহসীন, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আহমদ, সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম সেফুল, এসএ পরিবহন মৌলভীবাজার শাখার ম্যানেজার রিয়াজ মোহাম্মদ, শ্রীমঙ্গল শাখার ম্যানেজার আমির হোসেন, জাতীয় নাগরিক কমিটির নেতা ফাহাদ আলম, মুক্তকথার ভারপ্রাপ্ত সম্পাদক মামুনুর রশিদ মহসিন ও সিঙ্গার মৌলভীবাজার শাখার ম্যানেজার আরিফ হোসেন প্রমুখ।
এছাড়াও উৎসবে সাংবাদিক, সমাজসেবক ও রাজনীতিবীদ সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোক উপস্থিত ছিলেন।
জৈন্তাবার্তা / সুলতানা




