জুড়ীতে গর্ভবতী গরু জ বা ই করার দায়ে এক ব্যক্তিকে জ রি মা না
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৫০ AM

জুড়ীতে গর্ভবতী গরু জ বা ই করার দায়ে এক ব্যক্তিকে জ রি মা না

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ২২/০১/২০২৫ ০৫:০৪:৩৬ AM

জুড়ীতে গর্ভবতী গরু জ বা ই করার দায়ে এক ব্যক্তিকে জ রি মা না

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের জুড়ীতে গর্ভবতী গরু জবাই করে বিক্রি করার দায়ে এক ব্যক্তিকে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার।

বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার কামিনীগঞ্জ বাজারে মাংসের মান নির্ধারণ বিধিমালা ২০২১ এর ৮ নং বিধি (পশু জবাই ও মান নির্ধারণ আইন ২০১১) অনুযায়ী উপজেলার বেলাগাঁও গ্রামের মৃত আইনুদ্দিনের ছেলে জুলহাস মিয়া(৪৫) কে জরিমানা করা হয়।

জানা যায়, কামিনীগঞ্জ বাজারে গর্ভবতী গরু জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার। এসময় তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গর্ভবতী পশু জবাই ও মাংস বিক্রয়ের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড এবং ০৭ দিনের বিনাশ্রম দন্ডে দন্ডিত করেন। ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন জুড়ী  থানা পুলিশের একটি দল। এসময় উপস্থিত ছিলেন জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার বলেন, এ ধরনের অপরাধকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।  

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ