কুলাউড়া সরকারি কলেজে ছাত্রশিবিরের ২ দিন ব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসবের উদ্বোধন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৫০ AM

কুলাউড়া সরকারি কলেজে ছাত্রশিবিরের ২ দিন ব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসবের উদ্বোধন

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২২/০১/২০২৫ ০৮:৩৯:০৪ AM

কুলাউড়া সরকারি কলেজে ছাত্রশিবিরের ২ দিন ব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসবের উদ্বোধন

ছবি: নিজস্ব


বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুলাউড়া সরকারি কলেজ শাখার আয়োজনে দুইদিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব ২০২৫ উদ্বোধন হয়েছে। 

২২জানুয়ারি (বুধবার) সকাল ১০ ঘটিকায় প্রকাশনা উৎসব উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির মৌলভীবাজার জেলা সভাপতি নিজাম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অর্থ সম্পাদক তোফাজ্জল হোসেন কুলাউড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আতিকুর রহমান তারেক, সেক্রেটারি আবু বকর শিপন, এছাড়াও উপস্থিত ছিলেন কুলাউড়া সরকারি কলেজ সভাপতি মুজাহিদুল ইসলাম, সেক্রেটারি আবু সাঈদ লাবিব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

দুইদিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসবের প্রথম দিনে প্রকাশনা স্টলে ব্যাপক ভীড় লক্ষ্য করা যায়৷ এবং ক্রেতা'রা পছন্দমতো বিভিন্ন প্রকাশনী ক্রয় করেন৷ 

বিভিন্ন প্রকাশনীর মধ্যে ছিলো জুলাই - আগষ্টের গণ-অভ্যুত্থানের ইতিহাস বিজড়িত স্মৃতি চিত্র পঞ্জিকা, ইসলামী বই, ছাত্র সংবাদ, সহ নানান রকমের বই, ডায়েরী, চিত্র, দেয়ালিকা, ক্যালেন্ডার ইত্যাদি। জানা যায় যে, ২২ ও ২৩ জানুয়ারি দুইদিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব চলবে৷

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ