কুলাউড়ায় অ বৈ ধ ভা বে মাটি পরিবহনের অ ভি যো গে ৩টি ট্রাক জ ব্দ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০৬ AM

কুলাউড়ায় অ বৈ ধ ভা বে মাটি পরিবহনের অ ভি যো গে ৩টি ট্রাক জ ব্দ

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০১/২০২৫ ০৯:৩৪:৫৪ AM

কুলাউড়ায় অ বৈ ধ ভা বে মাটি পরিবহনের অ ভি যো গে ৩টি ট্রাক জ ব্দ

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে অরক্ষিত অবস্থায় পরিবহন ও রাস্তাঘাটের ক্ষতিসাধনসহ বিভিন্ন অপরাধে ৩টি ট্রাক জব্দ করা করেছে প্রশাসন।

গতকাল বুধবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দিলদারপুর চা বাগান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব ট্রাক জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান,  কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকায়  প্রায়ই কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগ আসছিল। এসব অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে দিলদারপুর চা বাগান এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাটি ভর্তি ৩টি ট্রাক জব্দ করা হয়।

তিনি আরো জানান, ঘটনাস্থলে সরাসরি কাউকে না পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া যায়নি। জব্দ ট্রাকগুলো সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে রাখা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী