তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শী*র্ষক ক র্ম শা লা
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শী*র্ষক ক র্ম শা লা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০১/২০২৫ ১২:০৮:৩৩ অপরাহ্ন

তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শী*র্ষক ক র্ম শা লা

ছবি: নিজস্ব


এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে অনুষ্ঠিত হলো তারুন্যের উৎসব-২০২৫  উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা।

২২ জানুয়ারি বুধবার মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে এবং মৌলভীবাজার জেলা পরিষদ ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ তানভীর হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এম,কে,এইচ জাহাঙ্গীর হোসন পিপিএম  (সেবা)। কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার শামীমা খন্দকার।

কর্মশালায় বক্তব্য রাখেন  মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক আনিছুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, স্থাণীয় সরকার প্রকৗশল অধিদপ্তরের নির্বাহী প্রকৗশলী আহমদ আব্দুল্লাহ, জেলা জামায়াতের সেক্রেটারী ইয়ামির আলী, সিনিয়র সাংবাদিক বকসী ইকবাল আহমদ  প্রমুখ।

তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালায় শিক্ষার্থী, শিক্ষক সরকারী কর্মকর্তা,সুশিল সমাজের প্রতিনিধিগন  অংশগ্রহন করেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

মণিপুরী সম্প্রদায়ের সব উৎসবে সহযোগিতা করবে সিসিক
ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাটে পুসাগের সভাপতি মোস্তাফিজুর ও সম্পাদক আবু হানিফ
ফ্লাইট বিপর্যয়ে আকামার মেয়াদ শেষ, বাংলাদেশিদের প্রবেশে সৌদির বিশেষ সুযোগ
প্রবাসীদের জমি দখলের অভিযোগ অগ্রাধিকার দিয়ে দেখবে প্রশাসন: সিসিক প্রশাসক
সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী
আজমিরীগঞ্জে খাঁস জমি থেকে মাটি উত্তোলনেে হিড়িক,নিশ্চুপ প্রশাসন!
সিলেট পাসপোর্ট অফিস থেকে যুবলীগ নেতা আ/টক
জকিগঞ্জে ছেলের হাতে প্রা/ণ গেল মায়ের, আ/হত ৪
কোম্পানীগঞ্জে চাচাতো ভাইদের হা/মলায় যুবক নি/হত