হবিগঞ্জে পূজা মণ্ডপে হামলা-ভাংচুর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৪৯ AM

হবিগঞ্জে পূজা মণ্ডপে হামলা-ভাংচুর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৯/২০২৩ ১২:১৯:৫৯ PM

হবিগঞ্জে পূজা মণ্ডপে হামলা-ভাংচুর

ছবি : সংগৃহিত


হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের রামেশ্বর গ্রামে পূজা মণ্ডপে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় মণ্ডপ ও চেয়ার ভাংচুর করা হয়। মঙ্গলবার দিনগত রাত ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। 

এ ঘটনায় এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয়রা। খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার সুধন দাস জানান, রামেশ্বর গ্রামে বিশ্বকর্মা পূজা চলাকালে পাশের গ্রামের কয়েকজন যুবক এসে আমাদের কয়েকজন পূজারির সাথে হঠাৎ করেই বাকবিতণ্ডায় জড়ায়। এ সময় তারা উত্তেজিত হয়ে পূজা মণ্ডপে হামলা চালায়, মূর্তি ভাংচুর করে এবং পুরো প্যাণ্ডেল তছনছ করে চলে যায়। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা মর্মাহত। আর এ ঘটনার সুষ্ট বিচার চাই। 

এ বিষয়ে মাধবপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন রায় জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনাটি আমাদের হৃদয়ে আঘাত করেছে। আমি চাই দ্রুত যেন হামলাকারীদের আইনের আওতায় আনা হয়। 

মাধবপুর থানার (ওসি) রাকিবুল ইসলাম খান জানান, ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।

SH



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী